Home Blog Page 53

স্টার জলসা উপস্থাপনায় ‘হরো গৌরি পাইস হোটেল’ দুটি ভিন্ন মানুষের একটি গল্প আসছে পর্দায়

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 9, 2022, খবর News Hungama

স্টার জলশা একটি ফিকশন শো “হরো গৌরি পাইস হোটেল” নিয়ে আসছে, শঙ্কর ও ঐশানির দুই চরিত্রের যাত্রা, উভয়ই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট এবং জীবনধারা থেকে এসেছে, কিন্তু সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা কীভাবে অন্য অর্ধেকটির শক্তি বুঝতে পারে এবং, প্রক্রিয়া, একে অপরের জীবন গঠনে একটি প্রধান সহায়ক ভূমিকা পালন করে।

ওলশানি থাকেন বালিগঞ্জে। তিনি বিলাসবহুল বংশে জন্মগ্রহণ করেন এবং একটি পরিশ্রুত এবং চিন্তামুক্ত জীবন উপভোগ করেন। “শিক্ষা একজন ব্যক্তিকে ক্ষমতায়ন করে”, তার বাবা শিশির যে মূল্যবোধ তৈরি করেছিলেন এবং ঐশানী তা সমর্থন করে। সে একজন স্বর্ণপদক বিজয়ী এবং তার উচ্চতর পড়াশোনা করতে চায়।

অন্যদিকে শঙ্কর ও তার পরিবার কালীঘাটের পুরনো গলিতে থাকে। শঙ্করের জীবন “হরো গৌরি পাইস হোটেল” এর চারপাশে আবর্তিত হয়। তাদের জীবনযাত্রা “সময়ের মধ্যে আটকে আছে”, আজকের আধুনিক ও প্রগতিশীল বিশ্ব থেকে অনেক দূরে। তাদের খুব মৌলিক চাহিদা রয়েছে, উচ্চাকাঙ্ক্ষা তাদের জীবন এবং প্রজন্মের মধ্যে একত্রিত হয় না, তারা এভাবেই বেঁচে আছে। শিক্ষিত হওয়ার কোনো মূল্য নেই এই বাড়িতে।

নিয়তি শঙ্কর ও ঐশানিকে একত্র করে। তারা আবিষ্কার করে যে তাদের পৃথিবী কতটা ভিন্ন তারা এখনও উভয়েই তাদের প্রিয়জন এবং পরিবারকে সুখী দেখতে জীবনে একই জিনিস চায়।

শঙ্কর চরিত্রে অভিনয় করেছেন রাহুল মজুমদার এবং ঐশানীর চরিত্রে অভিনয় করেছেন সুভস্মিতা মুখার্জি। এটি তার প্রথম প্রজেক্ট। শোটি ব্লু ওয়াটার মোশন পিকচার্সের অধীনে নির্মিত। ‘হরো গৌরি পাইস হোটেল’ 12 সেপ্টেম্বর থেকে সোম-শুক্র রাত 10টা, শুধুমাত্র তারায় দেখুন স্টার জলসা এসডি এবং স্টার জলসা এইচডিতে।

তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ! মিলবে কি গরম থেকে স্বস্তি!

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 8, 2022, খবর News Hungama

আপাতত বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বিচ্ছিন্ন এই বৃষ্টি র প্রভাবে সেভাবে গরমের অস্বস্তি থেকে রেহাই মিলছে না।শুধু তাই নয়, এবছর বৃষ্টি র ঘাটতি ও রয়েছ। আসতে চলেছে খুশির খবর। আগামী ৪৮ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদিও নিম্নচাপ টির ওড়িশা উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি তবু ও দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টি র সম্ভাবনা আছে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দফতর। দুই পরগণা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।তবে নিম্নচাপটি ঠিক কতটা শক্তিশালী হবে বা এটি ঠিক কোন অভিমুখে অগ্রসর হবে তা এখনই নিশ্চিত করে বলছে না আবহাওয়া দফতর। তবে এখন ও পর্যন্ত যা ইঙ্গিত তাতে ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর তা হলে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে বলেই আশা আবহাওয়া দফতরের।

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 8, 2022, খবর News Hungama

সাতসকালে সিবিআইয়ের হানা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। তাঁর আসানসোলের চেলিডাঙার বাড়িতে। আচমকা কয়লা পাচার কান্ডে জড়িত থাকার অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থা। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গত বছরে মন্ত্রী কে ইডি র তরফে কয়েকবার তলবক করা হয়েছিল।একবার হাজিরা দিলেও বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গেছেন বলে সূত্রের খবর।এবার সরাসরি সিবিআই এর হানা তাঁর বাড়িতে। তবে যা জানা যাচ্ছে, মন্ত্রী তাঁর বাড়িতে নেই। একদিকে আজ ৭ই সেপ্টেম্বর অনুব্রত মন্ডল কে আসানসোল আদালতে তোলার কথা অন্যদিকে কয়েকদিন আগে এই কয়লা পাচার মামলায় কলকাতায় ইডি র কাছে হাজিরা দিতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।এই রকম পরিস্থিতি তে আবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে।

পুজোর আগেই রাজ্যে বাড়ছে মদের দাম

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 8, 2022, খবর News Hungama

রাজ্যে দাম বাড়ছে মদের। সর্বাধিক দাম বাড়বে দেশি মদের। জানা যাচ্ছে, রাজ্যের রাজত্ব বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর ঠিক আগেই অর্থাৎ আগামী 15ই সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার মদের এই মূল্যবৃদ্ধি কার্যকর করতে চায়।

20 শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হবে দেশি মদের ক্ষেত্রে। 7 থেকে 10 শতাংশ দেশে প্রস্তুত বিদেশি মদের দাম বাড়তে চলেছে। আবগারি দফতর সূত্রে খবর এমনটাই। এও জানা যাচ্ছে যে রাজ্যসরকার এক নতুন পন্থা নিয়েছে। রাজ্য সরকার উৎসাহিত করতে চায় দেশে তৈরি বিদেশি মদকে। দেশির মদের চেয়ে এই মদকে সরকার বেশি প্রাধান্য দিতে চাইছে। আবগারি দফতর বিধি সংশোধন করা হয়েছে এর জন্য। সেই খবরও মিলছে।

এই যে নতুন নিয়ম হচ্ছে তাতে লাইসেন্স বদল করতে পারবে ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থাগুলি। নতুন যে নিয়ম হয়েছে তাতে বদল হতে পারে দেশি মদের নাম। খবর মিলছে যে ‘কান্ট্রি স্পিরিট’-এর নাম ‘ইন্ডিয়া মেড লিকার’ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে যে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিকেও। সেই সংক্রান্ত তালিকায় পাঠানো হয়েছে কত দাম বাড়তে পারে সেই বিষয়টিও। দেশি মদের যে নতুন দাম হতে চলেছে 155 টাকা হতে পারে 600 মিলিলিটারের, 105 টাকা দাম হতে চলেছে 375 মিলিলিটারের এর, ৮৫ টাকা ৩০০মিলিলিটারের এর দাম হবে ও 50 টাকা 180 মিলিলিটারের-এর দাম হবে। বলে জানা গিয়েছে সর্বাধিক 20 শতাংশ দাম বাড়তে চলেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি, জানাল শীর্ষ আদালত

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

কয়লা পাচার মামলায় তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ২রা সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করে। এর আগেও অভিষেককে দিল্লি তে হাজিরা দিতে হয়েছিল। অভিষেক আবেদন করেছিলেন, যাতে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মতো গত শুক্রবার কলকাতায় অভিষেক কে হাজিরা দিতে হয়। দিল্লি থেকে একটি বিশেষ টিম কলকাতায় আসে অভিষেক কে জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিষেকের বিরুদ্ধে সোমবার পর্যন্ত তদন্ত সংক্রান্ত মামলায় কোন কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়েছিল শীর্ষ আদালত। আবার সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল আপাতত অভিষেকের বিরুদ্ধে ইডি কোন কড়া পদক্ষেপ নিতে পারবে না। এমনকি তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কোন বাধা নেই। আপাতত কয়লা পাচার কান্ডের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি অভিষেকের বিরুদ্ধে প্রয়োজন মতো কোন পদক্ষেপ নিতে পারবে না।

ট্রেকিং এ গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের, জখম আরও দুই অভিযাত্রী

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

উত্তরাখন্ডের ছিটকু্ল খিমলোগা পাস অভিযানে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। জখম হয়েছে তার দুই সঙ্গী। ট্রেকিং এর সময় তারা প্রায় 5500 উচ্চতার হিমবাহের একটি তুষার ফাটল এ পড়ে যায়।ঘটনাস্থলে মারা যায় বছর 42 এর সুজয় দলুই। গুরুতর জখম হয় দলের আরেক অভিযাত্রী। মোটামুটি সুস্থ অবস্থায় অন্য অভিযাত্রী টিকে নীচে নামিয়ে আনা হয়। দক্খিন চব্বিশ পরগনার বাসিন্দা সুজয় 24শে আগষ্ট বাড়ি থেকে বার হয়। 27শে আগষ্টের পর বাড়ির সাথে তার ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মৃত্যুর খবরে পরিবারের সকলে ভেঙে পড়েছে। বাকি দুজনের অবস্হা আপাতত স্থিতিশীল। তবে উত্তর কাশীর বিপর্যয় মোকাবিলার এক আধিকারিক জানিয়েছেন, এই তিন অভিযাত্রী বৈধ অনুমোদন না নিয়েই খিমলোগা পাসে যাচ্ছিলেন।

23 দিনের মধ্যে 23জনের প্রাথমিকে চাকরি –নির্দেশ হাইকোর্টের

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

28শে সেপ্টেম্বরের মধ্যে 23 জন টেট উত্তীর্ণদের চাকরির নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় 6টি প্রশ্নে ভুল ছিল। আর সেই 6টি ভুল প্রশ্নের নম্বর জুড়েই 23 জন টেট উত্তীর্ণ হতে পারত -এমনটাই কোর্টে জানায় পর্ষদ। 2014র টেট পরীক্ষার পর 2016 ও 2020তে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু তখন এই প্রার্থী রা চাকরি পায়নি। এরা কোর্টে জানায় এই 6টি ভুল প্রশ্নের নাম্বার জুড়লে তারাও চাকরির নিয়োগ পেয়ে যেত।কোর্টের নির্দেশ সোহম রায়চৌধুরী সহ 23জন কে চাকরি দিতে হবে।সাথে এটাও বলেছে পর্ষদের ভুল পর্ষদ কেই শোধরাতে হবে।ভুলের প্রায়শ্চিত্ত করতে পর্ষদ কেই নির্দেশ দিল কোর্ট। শূণ্যপদ না থাকলে তা তৈরি করে চাকরি দিতে হবে। আগামী 28শে সেপ্টেম্বরের মধ্যে এদের চাকরির ব্যবস্হা করতে হবে। অর্থাৎ 23দিনের মধ্যে 23জনের চাকরির নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতায় ফের ডেঙ্গুতে মৃত্যু —মৃত এক মহিলা

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

সামনে পুজো।আনন্দের মাঝে আতঙ্ক। রাজ্যে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজ্যের কয়েকটি জেলার অবস্হা একটু বেশি শোচনীয়। কিছুদিন আগেও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতায়। ফের মৃত্যু হল এক মহিলার। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি করানো হয় বছর 59এর শর্মিলা চট্টোপাধ্যায় কে। সেখানেই মৃত্যু হয় তার। কালীঘাটের পর হরিদেবপুরের এই মৃত্যুর ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দাবি সঠিক ভাবে চিকিৎসা না করানোর জন্যই মৃত্যু হয়েছে এই ডেঙ্গু আক্রান্ত মহিলার। তবে শহরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এই শহরে। পুজোর আগে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত রাতের ঘুম কেড়ে নিচ্ছে শহরবাসীর। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন -আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।এছাড়াও ড্রোন চালানোর কথাও বলেছেন। কলকাতা পুরসভা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।

অবশেষে মিলল বাগুইআটির নিখোঁজ দুই ছাত্রের দেহ, মূল অভিযুক্ত অধরা

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

অবশেষে 22শে আগষ্ট থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাগুইআটির দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটে।তাদের বয়স 15 ও 16 বছর।পরিবার সূত্রে জানা যাচ্ছে, 22 তারিখ দুপুরে ঐ দুজন বাড়ি থেকে বার হয়। তারপর আর বাড়ি ফেরেনি। এর কয়েকদিন পর দুই ছাত্রের পরিবারের কাছে একটা মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে।পরিবারের অভিযোগ, 22 তারিখে থানায় অভিযোগ জানালে ও বাগুইআটি থানা গুরুত্ব দেয়নি।যদি ও পুলিশের বক্তব্য, অভিযোগ দায়ের হয়েছিল 24শে আগষ্ট। এই পুরো ঘটনার মাঝে রয়েছে সত্যেন্দ্র চৌধুরী নামে একজন, যে ওই ছাত্র দুটিকে অন্যত্র নিয়ে যায়। এই ঘটনায় এখন ও পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত সত্যেন্দ্র এখনও অধরা। স্হানীয় বাসিন্দারা সত্যেন্দ্রর বাড়িতে ব্যপক ভাঙচুর চালায়। পুলিশের ধারনা মুক্তিপণের মেসেজ সাজানো। খুনের জন্যই ছাত্র দুটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আরও ধারণা, খুন করার পরই মেসেজ পাঠায় অভিযুক্তরা।

শিক্ষক দিবসে ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের ৫৪০ তম অবস্থান আন্দোলনের দিন পাশে দাঁড়াতে উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 6, 2022, খবর News Hungama

গত সোমবার ছিল ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান আন্দোলনের ৫৪০ দিন।শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে বঞ্চিত, নিপীড়িত তাঁরা।কোনো একদিন এঁরা স্বপ্ন দেখেছিলেন বিদ্যালয়ে শিক্ষকতা করবেন।সে স্বপ্ন আজ অতীত।এঁরা বসে আছেন পথের ধারে।ছাত্রছাত্রীদের কলতানের জায়গায় জুটেছে পুলিশের লাঠির আঘাত।তাঁও দমে যাননি তাঁরা।লড়াই চালিয়ে যাচ্ছেন।কারন তাঁরা যে সমাজ গড়ার কারিগর।

তাই শিক্ষক দিবসে একাধিক গুণী মানুষ ওই ধর্ণামঞ্চে ওদের সমর্থনে আসেন।ওই মঞ্চের পক্ষ থেকে একাধিক মুখপাত্র চোখের জল ফেলে বলেন,নবম থেকে দ্বাদশ পর্যন্ত এস এস সিতে উত্তীর্ণ হওয়ার পরেও ওরা শিক্ষকতায় জয়েন করতে পারেনি।ওদের বদলে অল্প মেধা,এমন কি শূন্য মেধার ক্যান্ডিডেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে।সেই চাকরি বিক্রি করেছে সরকারি আধিকারিক মন্ত্রী সহ অজস্র রাজনৈতিক নেতারা।আন্দোলনকারীদের অধিকাংশই দরিদ্র ঘরের ছেলে মেয়ে।তাদের বাবা মায়েরা কোথাও জমি বিক্রি করে,কোথাও ঘরের গয়না বিক্রি করে ছেলে মেয়েদের এমএ / বিএড পাশ করিয়েছে।সেই বাবা মায়েরা আজ অসুখে ওষুধ পাচ্ছে না।খাবার পাচ্ছে না।

আন্দোলনকারীদের দাবি যথাযথ মূল্যায়ন হলে ওরা আজ কোনো না কোনো স্কুলে শিক্ষক হয়ে ছাত্র /ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস পালন করত।ওরা আর সহানুভূতি চায় না,চায় কাজ।ওই ধর্ণা মঞ্চে অনেকেই আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে।তবু তারা বাড়ি ফিরে যায় নি।আন্দোলন চালিয়ে যাচ্ছে।ওদের ব্যবহারযোগ্য কোনো শৌচালয় নেই।এমন কি পাশেই সরকারি অফিসের শৌচালয় যাতে ব্যবহার না করতে পারে তারজন্য সরকারের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে।একদিকে কোনো কোনো নেতা মন্ত্রীর বাড়িতে চাকরি বিক্রির কোটি কোটি টাকা আরেকদিকে এই অসহায় চাকরি প্রার্থীদের দেখে বোঝা যায় তীব্র বৈষম্য।নানা প্রতিকূলতার মধ্যে সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও ওরা ধর্ণা আন্দোলনে অবিচল।গান্ধীর দেশে গান্ধীর দেখানো অহিংস আন্দোলনের মাধ্যমে ওরা গান্ধী মূর্তির পাদদেশে ৫৪০ দিন ধরে কাঁদছে।ওদের চোখের জলে আছে দৃঢ় প্রত্যয়।

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা,প্রাক্তন তৃণমূল ও বর্তমানে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ মহাশয়, অধ্যাপক পঙ্কজ রায় মহাশয়, অধ্যাপিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য্য মহাশয়া, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ নারায়ন চক্রবর্তী মহাশয় এবং অবশ্যই রূদ্রনীল ঘোষ মহাশয় ও দীপ্তিমান বসু মহাশয়,স্মৃতিকণা রায়।

রুদ্রনীল ঘোষ সরকারের এসএসসি দুর্নীতির তীব্র সমালোচনা করে নিজের লেখা একটা প্রতিবাদী কবিতা পাঠ করে শুনিয়ে তিনি শিক্ষক দিবসে সর্বপল্লী শ্রীরাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানান। আন্দোলনকারীদের প্রতিবাদ ফলকে জ্বল জ্বল করছে একটি লেখা ‘ সহানুভূতি নয় , কাজ চাই’।পরিশেষে সম্মান জানানো হয়েছে সেই সকল সাংবাদিক বন্ধুদের, যাঁরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা মোর্চার পক্ষ থেকে মিডিয়া সেলের ইনচার্জ সমাপ্তি রায়।