CISCE আয়োজিত জাতীয় সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
683

NEWS HUNGAMA

কলকাতা, জুলাই 31, 2022, খবর News Hungama

দি কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) জাতীয় স্তরের গেমস এবং খেলাধুলায় অংশগ্রহণ করে। জাতীয় স্তরের খেলাগুলোর মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য ফুটবল টুর্নামেন্ট হলো সুব্রত কাপ। সুব্রতো কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে CISCE-এর অংশগ্রহণের পূর্বসূচী হিসাবে, CISCE প্রতি বছর আঞ্চলিক ও জাতীয় প্রাক-সুব্রতো কাপ টুর্নামেন্টের আয়োজন করে।

গতকাল ৩০ শে জুলাই শনিবার সন্ধ্যা ৫:৩০ এ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফুটবল গ্রাউন্ড (SAI)- এ এই টুর্নামেন্টের সমাপ্তি এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ব্যাঙ্গালোর আরও নানান ফুটবল টিম অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরমার ইন্ডিয়া/ আন্তর্জাতিক ফুটবলার, কোচ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রাপ্ত বঙ্গভূষণ সম্মান প্রাপ্ত শ্রী গৌতম সরকার। প্রধান নির্বাহী এবং সচিব CISCE মিস্টার জেরি আরাথুন এছাড়াও আরও বিশিষ্ট ব্যাক্তিত্ব।

এই গোটা টুর্নামেন্টটি উত্তেজনার সাথে পরিচালিত হয়। St. Paul’s School Rourkela, Odisha – এই ফুটবল টুর্নামেন্টের জয়ী দল হিসাবে বিবেচিত হয়। জয়ী দল কে ট্রফি, মেডেল প্রদান করা হয়। সাথে প্রথম এবং দ্বিতীয় রানার আপ কেও ট্রফি, মেডেল এছাড়া নানান পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here