অনুষ্ঠিত হল পরিচালক সৌভিক দে- র ছবি ‘ বিজয়া দশমী’

0
645

NEWS HUNGAMA

কলকাতা, অক্টোবর 16, 2022, খবর News Hungama

ডায়মন্ড প্লাজার পি ভি আর মলে, অনুষ্ঠিত হল পরিচালক সৌভিক দে- র ছবি ‘ বিজয়া দশমী’ উপস্থিত ছিলেন ছবির তারকা আরিয়ান ভৌমিক, রজতাভ দত্ত, অনিন্দ্য ব্যানার্জি ও গুলশানারা খাতুন সহ সিনেমা জগৎ এর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই ছবিতে আরিয়ান কে দেখা যাবে ইন্দ্র নামক চরিত্রে এবং তার মা এর ভূমিকা পালন করছেন গুলশানারা খাতুন। পুলিশ কর্মীর চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং তার সহযোগী পুলিশ কর্মীর চরিত্রে রয়েছেন অনিন্দ্য ব্যানার্জি।এই ছবির সঙ্গীত পরিচালক প্রতীক কুন্ডু। তার কণ্ঠস্বরে শোনা যাবে দুটি গান – যার মধ্যে একটি উনি যুগল বন্দী গেয়েছেন পল্লবী চ্যাটার্জির সাথে। গায়ক রূপঙ্কর বাগচীর কণ্ঠেও একটি গান শোনা যায় এই ছবিতে। এই ছবির সঙ্গীত ছবিকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।

অনুষ্ঠান সূচনা হয় সংবাদ মাধ্যম গুলির প্রতিনিধিদের সাথে প্রেস কনফারেন্স এর মাধ্যমে। এই ছবি উদযাপন করার জন্য কেক কাটা হয়। এরপর দর্শকদের জন্য প্রদর্শিত হল ছবি, ‘বিজয়া দশমী’।

পূজোর সময় বাংলা সিনেমা জগৎ থ্রিলার বিহীন কাটানোর পর মুক্তি পেল এই রোমাঞ্চকর থ্রিলার যা মানুষের মনকে ছুঁয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here