গাফিলতির কারণে রোগীর মৃত্যু, বিক্ষোভ হাসপাতালে

0
725

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 25, 2022, খবর News Hungama

চিকিৎসার গাফিলতির জন্য এক শিশুর মৃত্যু হয়েছে এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে, কোটাল গ্রামের বাসিন্দা রাজীব কুমার তার বছর চারেকের ছেলেকে শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি করান। তার অভিযোগ চিকিৎসক সকালে একবার দেখে যাওয়ার পর সন্ধ্যায় একবার দেখতে আসেন। শুধু তাই নয়, তার আরও অভিযোগ চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই বাচ্চা টি মারা যায়। চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের পাশাপাশি সিপিএম নেতারা ও হাসপাতালে বিক্ষোভ দেখায়। এক সিপিএম নেতা বলেন এখানকার চিকিৎসা ব্যাবস্হা একেবারে ভেঙ্গে পড়েছে।তবে মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকেমল বিষয়ী বলেন চিকিৎসার গাফিলতির জন্য এক শিশু মৃত্যুর অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here