তৃণমূল ছাড়লেন পবন ভার্মা

0
671

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 12, 2022, খবর News Hungama

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মন্ডল র গ্রেফতারের ঘটনা তৃণমূল এর জন্য বড়ো ধাক্কা। শুক্রবার ফের ধাক্কা খেল শাসকদল। দল ছাড়লেন প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার পবন ভার্মা।

এক বছরের মধ্যেই ঘটল মোহভঙ্গ। শুক্রবার টুইট করে দল ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। গত বছর নভেম্বর এ মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতি তে তিনি তৃণমূলে যোগদান করেন।এই প্রাক্তন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় কে টুইট করেছেন যাতে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।তবে কেন তিনি দল ছাড়লেন সেই নিয়ে স্পষ্ট কোন কারণ তিনি দেখাননি।রাজনীতি তে ওনার পরের পদক্ষেপ কি হবে তা নিয়ে ও রয়েছে ধোঁয়াশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here