এপার বাংলা ওপার বাংলার সমন্বয়ে আসতে চলেছে একটি নতুন বাংলা ছবি “একটা নতুন ছবি”

0
1230

News Hungama

কলকাতা 18th ফেব্রুয়ারি : গ্রীন টাচ বাংলাদেশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনায় – এপার বাংলা (পশ্চিমবংগ) ওপার বাংলার (বাংলাদেশ) মিলিত প্রচেষ্টায় আসতে চলেছে একটি নতুন বাংলা ছবি ছবির নাম ‘একটা নতুন ছবি ‘।
এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন অরুদীপ্ত দাশগুপ্ত (পশ্চিমবঙ্গ) ও মনিরুল ইসলাম মাসুম ( বাংলাদেশ) । অরুদীপ্ত এর আগে হিন্দী বাংলায় এপারের বেশ কিছু ছবি পরিচালনা করলেও এপার বাংলা ওপার বাংলার মিলিত প্রচেষ্টায় এই প্রথম ছবি করতে চলেছেন অরুদীপ্ত। ছবির গল্প লিখেছেন সঞ্জয় দাস। এই ছবিতে অভিনেত্রী হিসাবে রয়েছেন বাংলাদেশের ‘হ্যারিজন’, ‘ভালবাসতে মন লাগে’, প্রমুখ সিনেমা খ্যাত এবং ‘জান্তব’ (চ্যানেল), ‘বন্ধু আমার’ নাটকের সফল অভিনেত্রী নির্জনা। এ ছাড়াও অভিনেতা হিসাবে থাকছেন আরো অনেক প্রতিথযশা এপার বাংলা ওপার বাংলার চেনা মুখ অভিনেতা অভিনেত্রী। বাংলাদেশ থেকে এই ছবিতে কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন জুয়েল আলী/ রোমিও রানা । খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ছবির শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here