বিরাজ প্রোডাকশনের হাত ধরে আসতে চলেছেন নতুন শর্ট ফিল্ম কাজল

0
772

News Hungama

9th ফেব্রুয়ারি 2022 সোমবার বিরাজ প্রোডাকশনের হাত ধরে একটি নতুন শর্ট ফিল্ম কাজল ফিল্মের পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই পোস্টের লঞ্চ উপলক্ষে উপস্থিত ছিলেন বিরাজ প্রোডাকশন এর কর্ণধার মিস্টার বিরাজ নন্দী সহ কাজল শর্টফিল্মের কলাকুশলীরা। এদিন  এই প্রোডাকশন হাউসের কর্ণধার বিরাজ বাবু বলেন তিনি কুড়ি বছরের বেশি এই পেশার সাথে যুক্ত।  শুধু তাই নয় তার হাত ধরে প্রচুর ছাত্র-ছাত্রীরা আজ একটা ভালো টিভি চ্যানেলে কাজ করছেন। তিনি চান ভবিষ্যতে আরো নতুন নতুন প্রতিভা কে তুলে ধরতে এবং তাদেরকে প্রতিষ্ঠা করে তুলতে।

তিনি এও বলেন  যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই তাদের পিছনে তিনি দাঁড়াবেন এবং তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের পাশে সবসময় তিনি থাকবেন। এদিন তিনি কাজল নামে একটি শর্টফিল্ম এর পোস্টার লঞ্চ করেন। এই শর্টফিল্মটি একটি মেয়েকে কেন্দ্র করে।  তার জীবনের সুখ-দুঃখ তার নিজেকে প্রতিষ্ঠা করে তোলা সবকিছুই ফুটে উঠেছে ই শর্টফিল্ম টিতে। শর্টফিল্মটি দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের সকলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here