প্রকাশ্যে প্রেমিক কুপিয়ে খুন করলো প্রেমিকাকে

0
755

 

News Hungama

কলকাতা, মে 3, 2022 খবর: সৌম্যদীপ কর

বেনজির ঘটনা ঘটলো মুর্শিদাবাদের বহরমপুরে। প্রেমিকের হাতে খুন হতে হলো তরুণীকে। প্রেমিক ছুরি দিয়ে একের পর এক কোপ দিয়ে খুন করলো প্রেমিকাকে। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পরে ওই তরুণী। জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি মালদহে। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং থাকতেন বহরমপুরের কাত্যায়নী এলাকার এক মেস বাড়িতে।

খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রেমিকের দাবি ওই তরুণীর নাকি একাধিক প্রেমের সম্পর্ক ছিলো। প্রকাশ্যে ওই এলাকার একটি রাস্তায় ছুরির কোপ মেরে খুন করে তরুণীকে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযুক্ত যুবক এক হাতে ছুরি এবং অন্য হাতে একটি পিস্তল নিয়ে দাড়িয়ে থাকতে। এই ভয়ে সামনে এগানোর সাহস পাননি এলাকার বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ আসার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরবর্তীকালে তাকে শামসেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

মুর্শিদাবাদের পুলিশ সুপার শবরী রাজকুমার জানিয়েছেন, ওই যুবক আগে থেকেই জানতেন ওই তরুণীকে এবং তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিলো। ধৃত যুবক এবং তরুণী দুজনেরই বাড়ি মালদায়। জানা গিয়েছে ওই তরুণীর সম্পর্ক থেকে মুক্তি পেতেই এই কাণ্ড ঘটিয়েছে ধৃত যুবক। যুবকের হাতে থাকা বন্দুক টি একটি খেলনা বন্দুক ছিল কিন্তু ওই ছুরি, পড়নে থাকা লাল রক্ত মাখা জামা সমস্ত কিছু উদ্ধার করা হয়।

এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াই তরুণীর বাড়ির লোক কেও হুমকি দেওয়া হয় ফলে বাড়ির লোক আগে থেকেই আন্দাজ করেছিলেন এরকম কিছু একটা ঘটবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর এলাকার বাসিন্দারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here