ষড়যন্ত্রের শিকার –এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

0
810

NEWS HUNGAMA

কলকাতা, জুলাই 30, 2022, খবর News Hungama

 

SSC scam নিয়ে গ্রেফতার এর পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। মন্ত্রীসভা ও দলীয় পদ থেকে তাকে অপসারণ করা হয়।তবে এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। পাশাপাশি এ-ও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এবং সময় বলবে।এখন বিরোধী পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে –সিঙ্গুর আন্দোলন নিয়ে অষ্টম শ্রেণির ইতিহাস এর পাঠ্যবইয়ে যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে তা বাদ দিতে হবে।

প্রয়োজন হলে ঐ অংশ টুকু সিলেবাস থেকেই বাদ দিয়ে দেওয়া হোক -এমনই অভিযোগ অনেকে করছেন।বতমানে ED র তরফ থেকে পার্থ র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। ED র প্রশ্ন বাণে প্রায়ই চুপ থাকছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এখন দেখার বিষয় ED র প্রশ্ন বাণে জজরিত হয়ে পার্থ চট্টোপাধ্যায় কতদিন চুপ থাকতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here