বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের জাতীয় সড়ক অবরোধ

0
705

News Hungama :-

শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে বাধা পায় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। একই সঙ্গে অভিযোগ করা হয় বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেস।সভায় যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। এই প্রতিবাদ কর্মসূচি চলে প্রায় এক ঘন্টা। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নদীয়া দক্ষিণ


সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। বিজেপি কর্মী সমর্থকদের অবরোধের কারণে জাতীয় সড়কে সৃষ্টি ব্যাপক যানজটের। পরে রানাঘাট থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here