বাংলার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষণা

0
786

News Hungama

কলকাতা, মে 10, 2022, খবর সৌম্যদীপ কর:

বাংলার কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেন। তৃণমূলের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের মোদী ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের বরাবর তুলনা টানা হয়ে থাকে। বাংলার নির্বাচনের সময় এই নিয়ে বিতর্ক আরও বেড়েছিলো।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যদি তৃতীয় বার তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে এই ভাতা দ্বিগুণ করা হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর কথামত এই ঘোষণা পূরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব কৃষকদের এক একরের বেশি জমি ছিলো তারা এতদিন কৃষকবন্ধু প্রকল্প ৫ হাজার টাকা পেতেন। অর্থাৎ বাংলার কৃষকরা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে ১০ হাজার টাকা পাবেন। এবং যাদের ১ একরের কম জমি যেসব কৃষকদের রয়েছে তারা এবার থেকে ৪ হাজার টাকা পাবেন।

দুবছর পর ফের রাজ্যের চাষীদের হাতে কৃষকরত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দেবেন। মোট ৩৪২ জন কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে। ব্লক ভিত্তিক একজন করে কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে। ১০ হাজার টাকার চেক এবং একটি করে সার্টিফিকেট এই সম্মান হিসেবে দেওয়া হবে কৃষকদের।ভোটের আগে কৃষকদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় ফিরে দেওয়া কথা বাস্তবায়িত করার পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here