পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পরেই কপাল ফেরে প্রসন্নর

0
692

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

2014 সালে শিক্ষামন্ত্রী হন পার্থ চট্টোপাধ্যায়। তার ঠিক বছর দুয়েকের মধ্যেই ভোল বদলে যায় তাঁর আত্মীয় শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নর। 2016 সালে এক ব্যবসায়ীর কাছ থেকে রাজারহাটে 200 বিঘা জমি কিনে প্রায় তাক লাগিয়ে দেয় সাদামাটা প্রসন্ন।তদন্তে নেমে সিবিআই জানতে পারে 150কোটি টাকা দিয়ে ঐ জমি কিনেছিল প্রসন্ন।শুধু রাজারহাটের জমি নয়,প্রসন্নের নামে রয়েছে একাধিক হোটেল, রিসর্ট। এক চিলতে ঘরে বসবাসকারী প্রসন্ন হঠাৎ অল্প সময়ের মধ্যে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারলেন সেটাই ভাবাচ্ছে সিবিআই কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here