পরীক্ষায় না বসেই প্রাথমিকে চাকরি সাড়ে সাত লাখের বিনিময়ে!

0
816

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

পরীক্ষায় পাস করেও চাকরি না পেয়ে একদল হতাশায় ভুগছে , আবার একদল নিজেদের প্রাপ্য চেয়ে দিনের পর দিন বিক্ষোভ, আন্দোলনের পথে হাঁটছে—-অথচ কিছু জন পরীক্ষায় না বসেই শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে।নিয়োগ দুর্নীতির এমনই এক তথ্য উঠে এসেছে সিবিআই এর তদন্তে। বাগদার চন্দন মন্ডল কে সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে প্রাথমিকে চাকরি পায় কল্যানীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়। চাকরি পাওয়ার পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করেন পাপিয়া।পাপিয়ার স্বামী রঞ্জন বিশ্বাস জানান তার কাছ থেকে টাকা নিয়ে চন্দন মন্ডল কে সাড়ে সাত লক্ষ টাকা দেয় পাপিয়া। একবার টেট পরীক্ষায় বসে পাস করতে পারে নি। দ্বিতীয় বার পরীক্ষা না দিয়েই টাকার বিনিময়ে চাকরি জুটে যায় পাপিয়ার।জানা যায়, নদীয়ার রাঘব পুরের একটি প্রাথমিক স্কুলে সে চাকরি পায়।সিবিআই এর রিপোর্টে একের পর এক উঠে আসছে বিস্ফোরক তথ্য। আরও ঠিক কি কি উঠে আসে তা শুধু সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here