“কলকাতা চলন্তিকা” ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছবির তারকা থেকে পরিচালক

0
782

News Hungama

কলকাতা, জুলাই 21, 2022 খবর:

বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’ এর শতদ্রু চক্রবর্তী পরিচালিত আগামী ২৬ শে আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে “কলকাতা চলন্তিকা”। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের লুক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত প্রমুখ।

২০১৬ সালে ব্যাস্ত কলকাতার মধ্যে ভেঙে পরে পোস্তা উড়ালপুল। এই উড়ালপুল ভেঙে পড়া নিয়েই ছবির মূল গল্প। সর্বমোট তিনদিনের কাহিনী এই গোটা ছবির মাধ্যমে দেখানো হবে। ইশা সাহা ও সৌরভ দাস অভিনয় করছেন দুর্ঘটনায় গৃহহীন পোস্তাবাসীর চরিত্রে। একজন রাজনৈতিক ক্যাডারের ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। অপরাজিতা আঢ্য থাকছেন পুলিশের ভূমিকায়। শতাব্দী হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার। দিতিপ্রিয়া রয়েছেন প্রযুক্তি দুনিয়ার কর্মীর ভূমিকায়।

পরিচালক পাভেল বলেন, ‘এই ছবিটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প বলবে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যাওয়ার পর তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে। গতকাল ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির সমস্ত অভিনেতারা এবং মিডিয়ার সাথে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here