এবার স্বাস্থ্য বিভাগে দুর্নীতির অভিযোগের কাঠগোড়ায় বাঁকুড়া

0
717
Casual young female student handwriting information on diary notebook while reading book and work on laptop computer with white cup of coffee on the table at home.

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

ফেলো কড়ি মাখো তেল -এর মতো ব্যাপার — টাকা দাও, চাকরি নাও। টাকা দিলে চাকরি করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গ্রুপ ডি কর্মী রাজেশ গুপ্তা। কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এমনকি প্রকাশ্যে টাকা নেওয়ার ভিডিও ভাইরালও হয়েছে। কিন্তু এসব স্বত্বেও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। জোর গলায় মিডিয়ার সামনে বলছেন টাকা নেননি। এই একই অভিযোগ উঠছে বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের গ্রুপ ডি কর্মী অশোক মুখী র বিরুদ্ধে। অভিযোগ তিনি রাজেশের সঙ্গী। তিনি ও সরকারী চাকরি করে দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। অভিযোগকারীদের বক্তব্য, থানায় অভিযোগ জানিয়ে ও কোন লাভ হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি,পাওয়া গেলে যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here