আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি

0
794

News Hungama

কলকাতা, মে 8, 2022 খবর: News Hungama

দীর্ঘ গরমের পর মানুষ বৃষ্টির ফোঁটা গায়ে মেখে নিয়েছে। এরই মধ্যে একটি খারাপ খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হওয়া অফিস সূত্রে খবর পশ্চিমবঙ্গের উপকূল বর্তি এলাকা গুলিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি।

প্রথমে ঘূর্ণিঝড়ের অবস্থান দেখে মনে হয়েছিল অন্ধ্র বা ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী ওড়িশার বদলে ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের দিকে এটি ধেয়ে আসতে পারে।

ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়। যা আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামিকাল পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আগামী ১০ মে অর্থাৎ মঙ্গলবারথেকে আগামী ১৩ মে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here